ইনার হুইল ক্লাব অব বগুড়া, ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশ এর উদ্দ্যেগে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের মহিলা কর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ইনার হুইল ক্লাব অব বগুডার উদ্দ্যেগে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫০ জন মহিলা কর্মীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। ইনার হইল কাব অব বগুড়ার প্রেসিডেন্ট সামসুন নাহার শিমুর সভাপতিত্বে ছাতা বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আর এম ও ডাঃ রাশেদুল ইসলাম রনি, হাসপাতালের তত্ত্বাবোধায়ক ডাঃ মজিদুল ইসলাম, ইনার হইল কাব অব বগুড়ার সেক্রেটারি ইয়াসমিন হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড প্রেসিডেন্ট অধ্যক্ষ ফজিলাতুন্নেসা, ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান মিতু, ভাইস প্রেসিডেন্ট শম্পা ইসলাম, আই পি পি নাসরিন সুলতানা, ট্রেজারার মনোযারা খানম, আই এস ও তানজিনা সেলিম জেনি, এডিটর প্রফেসর মাহমুদা হাকিম, ক্লাব করসপন্ডেন নূর দিয়া জাহান লিটা, নির্বাহী সদস্য এডভোকেট সোহানা রহমান, শামীমা আক্তার পাপিযা, সৈযদা মনিরা বেগম, ওযাহিদা রহমান রিপা প্রমুখ।
উত্তরকোণ
ইনার হুইল ক্লাব অব বগুডার উদ্দ্যেগে মোহাম্মদ আলী হাসপাতালে মহিলা কর্মীদের মাঝে ছাতা বিতরণ

