উত্তরকোণ

ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতা বিপ্লবের পাশে বিএনপি নেতা রিপন

ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতা বিপ্লবের পাশে বিএনপি নেতা রিপন

ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতা মোঃ বিপ্লব ইসলামের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। ৬ সেপ্টম্বর শনিবার বগুড়ার সোনাতলার মনি পঞ্চায়েত বাড়িতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ বগুড়া সোনাতলার সরকারি নাজির আখতার কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব ইসলামের চিকিৎস্বার্থে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার: