স্টাফ রিপোর্টারঃ ৬ই সেপ্টেম্বর ২০২৫ইং শনিবার বাদ আছর (১২ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী) বগুড়ার নাটাইপাড়ায় বায়তুন নাজাত জামে মসজিদের আয়োজনে পবিত্র সিরাত-উন-নবী (সাঃ) এবং অত্র মহল্লার জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শোকরান দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য শেষে জিপিএ ৫প্রাপ্তদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অত্র মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ টিপু সুলতান এর সভাপতিত্বে এতে সহ-সভাপতি ছিলেন আলহাজ্ব মোঃ মোকতার হোসেন খাঁন। প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ্ নিজামী। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ইয়াকুব নজির। জিপিএ ৫প্রাপ্তরা হলেন মাহরুম আলম, সিনথিয়া তাবাসসুম, আবু জায়েদ সরকার ও সিয়াম আহমেদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উত্তরকোণ
নাটাইপাড়ায় বায়তুন নাজাত জামে মসজিদের আয়োজনে জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

