আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রহিম উদ্দিন কলেজ মাঠে এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়ন সরকার, রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, সহকারী অধ্যাপক এমদাদুল হক মুকুল, ফারুক ইসলাম, রেজাউল ইসলাম, ইয়াছিন আলী, নাসিমুল হক খন্দকার, যুবদল নেতা আব্দুল কাশেম, আদমদীঘি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আওয়াল খন্দকার, সৈকত, রিফাত, আরিফ, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি সিয়াম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জিম, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা নাফিউল ইসলাম সহ আদমদীঘি উপজেলা ছাত্রদল ও রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
আদমদীঘিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

