উত্তরকোণ

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কর্তন

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কর্তন

৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) দুপুরে বগুড়া প্রেসক্লাবে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কর্তন আলোচনা সভা শুরুতে সংগঠনের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন সহ প্রয়াত বর্ষীয়ান আদিবাসী নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগ্রাম ও গৌরবের ৩২ বছর পার করেছে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীদের অধিকার আদায়ের অন্যতম সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ। ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন বর্ষীয়ান আদিবাসী নেতাদের নিয়ে প্রতিষ্ঠালাভ করে ঐতিহ্যবাহী এ সংগঠন। সংগঠনটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে নানান কর্মসূচিতে পালন করে। বগুড়া জেলার কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদ জেলার কমিটির সাবেক সভাপতি যুগেশ চন্দ্র সিং, বগুড়া জেলা বাসদ এর আহ্বায়ক এ্যাড, সাইফুল ইসলাম পল্টু, এ্যাড, সদস্য সচিব দিলরুবা নূরী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ সন্তেষ চন্দ্র সিং প্রমূখ। আলোচনা সভা থেকে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৭ দফা দাবি ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ-সাহেবগঞ্জ বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যার বিচার সহ জাতীয় সংসদে সমতলের আদিবাসীদের জন্য প্রতিনিধি হিসেবে সাংবিধানিক আসন বরাদ্দ, সরকারি চাকরিতে কোটা ভিত্তিক এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নের সাধারণ আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নি সংস্থাপন, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭দফা দাবি উত্থাপন করা হয়।

শেয়ার: