উত্তরকোণ

বিএনপির ১৭ বছর আন্দোলন সংগ্রামে নেই, মনোনয়ন পেতে ভোটের মাঠে

বিএনপির ১৭ বছর আন্দোলন সংগ্রামে নেই, মনোনয়ন পেতে ভোটের মাঠে

স্টাফ রিপোর্টার : আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামীলীগের পতনের পর গর্ত থেকে বের হয়ে এসে বিএনপির নাম ব্যবহার করছে।
আর আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে নির্বিঘ্নে চালিয়েছে ব্যবসা-বাণিজ্য। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পুরো সময়টা ব্যবসা, বার্ণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। ৫ আগস্টের পর তারাই এখন ভোল পাল্টে হঠাৎ বড় বিএনপি হয়ে গেছেন। ৫ আগস্টের পর রিপনের বাবার নামে পরিচালিত মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট একটি জনসেবামূলক প্রতিষ্ঠান সেই সংগঠনের নাম ব্যবহার করে মহিদুল ইসলাম রিপন বিএনপির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহামন কোকোর জন্মদিনে দোয়া মাহফিল পালন করছেন। মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন বগুড়া ১- সোনাতলা ও সারিয়াকান্দি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কোন পদে নাম নেই মহিদুল ইসলাম রিপনের। নির্বাচনী এলাকায় বিশাল বিশাল প্যানা, পোষ্টার লাগিয়েছেন। বিভিন্ন সময়ে পত্রিকায় বড় বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাচ্ছেন। কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাদের দিয়ে ভিডিও তৈরী করে সোশ্যাল মিডিয়াতে নিজের জানান দিচ্ছেন। অপরদিকে বিএনপির অন্যান্য প্রার্থীরা সভা, সমাবেশেকে প্রাধান্য দিয়ে এলাকায় গণজোয়ার তৈরীর চেষ্টা করছেন। সূত্র জানায়, তিনি জোট সরকারের আমলে ঠিকাদারি পেশায় যুক্ত ছিলেন। রিপন বিশিষ্ট ব্যবসায়ী পরিচয় দিলেও তিনি কি ব্যবসা করেন এলাকাবাসী জানেনা। এখন তিনি বিএনপির টিকেট নিতে ভোটের মাঠ চুষে বেড়াচ্ছেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পার্যয়ের পদধারী কোন নেতাকর্মীরা তার সাথে নেই। বিএনপির দুর্গ সারিয়াকান্দি-সোনাতলা ২০০৯ সালের নির্বাচনের পরে এ আসন দখলে রাখেন আওয়ামীলীগ। বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন-নবী সালাম জানান, রিপন তিনি কখনোই বিএনপি করেনি। দু:সময়ে নেতার্কীদের খোঁজ রাখেনি। স্থানীয় নেকাকর্মীরা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের সুবিধা নিয়ে জমজমাট ব্যবসা, বার্ণিজ্য করছেন, এলাকায় তেমন দেখা যায়নি। কিন্তু তিনি মনোনয়ন না পেলে আবারও ফিরে জাবেন ব্যবসা, বার্ণিজ্যতে। এখন সুসময়ে এলাকায় কিছু দলছুট নেতাকর্মীদের নিয়ে নানা রকম কার্যক্রম চালাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা পতনের আন্দোলনের সোনাতলা-সারিয়াকান্দি প্রায় এক হাজার নেতা কর্মীর নামে মামলা হয়েছে, জেলে খেটেছেন, নির্যাতিত হয়েছেন, খুনের ঘটনাও ঘটেছে। নেতাকর্মীদের পরিবারের পাশেও তাকে দেখা যায়নি। এখন এলাকায় এসে যুক্ত হয়েছেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে। সরকার পতনের পর তিনি এলাকা ঘুরে দলীয় নেতাকর্মীদের খোজ-খবর নিচ্ছেন। অসহায় মানুষের কাছে গিয়ে চিকিৎসার খরচ দেন। এই আসনে বিএনপির সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম তিনিও এলাকায় বিভিন্ন ভাবে জনসাধারণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে এক সাথে কাজ করতে সভা, সমাবেশ করছেন। সর্বশেষ ২০১৮ সালে নির্বাচনে অংশ নেয় বিএনপির প্রার্থী ছিলেন সেনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকির। তিনি মসজিদ, মাদ্রাসা, শিক্ষ প্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করছেন। তবে এ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন জিয়াশিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন। তিনি এলাকায় সবধরণের মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের জামিন নিতে কাজ করেছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও সামাজিক কর্মকান্ডেও জাড়িত আছেন।
মহিদুল ইসলাম রিপন বলেন, আমি ১৬বছর আমার ব্যবসার টাকা খরচ করে এলাকার মানুষের উন্নয়নে সবসময় পাশে ছিলাম। এখন আমার জনপ্রিয়তা নিয়ে মিথ্যাচার করছে এক শ্রেণীর মানুষ। আমি কোন চাঁন্দার টাকা দিয়ে এলাকার মানুষ উন্নয়ন করছিনা, নিজের আর্থয়ণে মানবকল্যাণে কাজ করি। অনেকেই চাঁদা তুলে দলের কাজ করছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। নেতাকর্মীদের অভিযোগে তিনি বলেন, ৭জানুয়ারি নির্বাচনে আমার এলাকার প্রায় ৮০জন নেতাকর্মীর মামলা খরচ দিয়েছি। তাদের পরিবারকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছি। বিএনপি যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করবো।

শেয়ার: