শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন উপলক্ষে শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হল রুমে এক আলোচনা সভা সাংবাদিক জাবিউর আলম হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি সাংবাদিক জাবিউর আলম হিমু, সহ-সভাপতি বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী মোঃ জুয়েল শেখ, সাধারণ সম্পাদক মোঃ শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ও কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম নির্বাচিত হন। পরে নবাগত কমিটির এক পরিচিত অনুষ্ঠান সরকারি এম.এইচ কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ থানা প্রেসক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল, বিএনপি নেতা ইদ্রিস আলী, আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের নেতা রুহুল আমিন, মোখলেছার রহমান ভোল্লে, নূর আলম, জাহাঙ্গীর হোসেন, ওয়াসিম, রিপন, খলিল, নাফিজ প্রমুখ। পরে নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উত্তরকোণ
শিবগঞ্জ হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটির সভাপতি হিমু ও সাধারণ সম্পাদক শাওন

