বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বগুড়ায় বৃক্ষরোপণ ও কলেজের সাধারণ ছাত্রদের মাঝে হাঁস ধরা খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে হাঁস দেয়া হয়। রোববার (২৪ আগস্ট) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখার আয়োজনে কলেজের লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপিত অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফি মাহমুদ, যুব উন্নয়ন একাডেমির সভাপতি রবিউল ইসলাম দারুন, গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাউসার মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. মেহেদী হাসান হীরা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া প্রমুখ । কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখা। এ সময় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ লেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাঁস খেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও হাঁস খেলা

