আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্সের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২৪আগস্ট রবিবার দুপুরে শহরের সাতমাথায় শহিদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ ভাইবোনদের হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না বরং শহীদ পরিবারের উপর পুলিশ অতর্কিত হামলা করছে। এসব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরী। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার হত্যাকারীদের জামিন দেওয়ায় আইন উপদেষ্টার অগ্রহণযোগ্য ভূমিকা প্রদর্শন করছেন তাই আমরা আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একই সাথে সকল শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের দাবী জানানো হয়।
উত্তরকোণ
আসিফ নজরুল ও খোদাবক্সের পদত্যাগের দাবিতে বগুড়ায় সমাবেশ

