শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রীন লাইন পরিবহনের নতুন বি-ব্লক ক্যান্ট: কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু। গ্রীন লাইন পরিবহনের বি-ব্লক কাউন্টারের স্বত্বাধিকারী মাহফুজ উল্লাহ শামিমের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার এসআই আবু সাইদ, গ্রীন লাইনের সাত্তার হোসেন, ইলেকট্রনিক ব্যবসায়ী শাকিল, বিডি বাস লাভার গ্রুপের এডমিন রিফাত হোসেন, নাজমুল, পারভেজ, শাহিন, সাকিল হোসেন, আবু সাইদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্টরা। আয়োজকরা জানান, বি-ব্লকে কাউন্টার উদ্বোধনের মাধ্যমে শাজাহানপুরের যাত্রীরা আরও সহজে গ্রীন লাইন পরিবহনের আধুনিক ও উন্নত সেবা গ্রহণ করতে পারবেন।
উত্তরকোণ
শাজাহানপুরে গ্রীন লাইন পরিবহনের বি-ব্লক কাউন্টার উদ্বোধন

