উত্তরকোণ

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে ২দিনব্যাপী ব্যাসিক লিজারভ কর্মশালা

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে ২দিনব্যাপী ব্যাসিক লিজারভ কর্মশালা

বিশেষ প্রতিনিধিঃ আশামী বাংলাদেশ এবং শহীদ জিয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের যৌথ উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী কর্মশালা মঙ্গলবার সাড়ে ৮ টায় শুরু হয়ে বুধবার বিকাল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথমদিন বৈজ্ঞানিক সেমিনার এবং দ্বিতীয়দিন হবে লাইভ সার্জারী এবং কেস আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ওয়াদুদুল হক তরফদার নাহিদ। বিশেষ অতিথিগন হলেন, পরিচালক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক কর্নেল মোঃ মহসীন, ব্রি.জে: মো: শরিফুল ইসলাম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন এবং টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় প্রবন্ধ উপস্হাপক হিসেবে উপস্থিত ছিলেনএশিয়া মহাদেশের প্রখ্যাত লিজারভ সার্জারী বিশেষজ্ঞ ও ও লিজারভ সাইন্টিফিক সেন্টার কুরগান রাশিয়ার ভিজিটিং প্রফেসর প্রফেসর ডাঃ মোঃ মোফাখ্খারুল বারী উপস্থিত ছিলেন। তিনি লিজারভ চিকিৎসার উপর বিস্তারিত বক্তব্য উপস্হাপন এবং বাংলাদেশে লিজারভ চিকিৎসার সফলতার কথা আলোচনা করেন। উক্ত কর্মশালার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন ডাঃ মোঃ রেজাউল করিম।

শেয়ার: