বগুড়ায় জাতীয় যুব পুরুষ্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা গ্রীন ওয়ানের প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ানুল ইসলামের গ্রীন-ওয়ানের টাইকো ডার্মার নতুন শাখার 7 নম্বর ইউনিটের শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার বিকার 4টায় সোজাবাদ শাজাহানপুর এলাকায় 7 নম্বার ইউনিটের নামফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি বগুড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোসাদ্দেক হোসেন অতিথিরা গ্রীন ওয়ান প্রাঙ্গণে পরিবেশবান্ধব কয়েকটি বৃক্ষরোপণ করেন এবং গ্রীন ওয়ানের অরগার্নিক ল্যাবরেটরি সহ 7টি ইউনিট এর কর্যক্রম পরির্দশন করেন। প্রধান অতিথি সাখাওয়াত হোসেন বলেন, বগুড়া যুবক যারা স্বনির্ভর হতে চান তাদের জন্য রেজওয়ানুল অনুপ্রেরনার নাম। রেজওয়ানুল আজ তার নিজের প্রচেষ্টায় সারা বাংলাদেশের শ্রেষ্ট আর্ত্নকর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। রেজওয়ানুল তার প্রতিষ্ঠানে 50জান লোকের কর্মস্থান সৃষ্টি করেছে । আগামীতে আরো কর্মসস্থান সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি ।
প্রধান অতিথি আরো বলেন,আমরা যুবকদের আত্নকর্মী প্রতিষ্ঠার ক্ষেতে আমরা সব সময় সার্বিক সহযোগিতার করব। এবং বগুড়া যুবকদের সহজসর্ত্তে ঋন প্রদানেরও ঘোষনা দেন বগুড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানে দেশ ওজাতির কল্যানে দোয়ার পরিচালন করেন সোজাবাদ জামে মসজিদের পেশ ইমাম নূর আলম ।

