উত্তরকোণ

বগুড়া জীবনানন্দ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া জীবনানন্দ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও কবিতা পাঠ  শনিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জীবনানন্দ পরিষদের প্রধান সমন্বয়কারী কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক অভিনেতা শরীফ সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল। প্রবন্ধকার এস এম আনিছুর রহমান এর সঞ্চালনায় পূর্ব নির্ধারিত আলোচ্য বিষয় ‘কবি জীবনানন্দ দাশের কবিতায় ইতিহাস চেতনা’র উপর আলোচনা করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, সরকারীর আজিজুল হক কলেজের প্রভাষক মোঃ আশিকুর ইসলাম, কবি সিকতা কাজল, কবি শাহানূর শাহিন, কবি বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, মনন সাহিত্য সংগঠনের সাধাণর সম্পাদক রাজিবুজ্জামান। কবিতা পাঠ করেন কবি শাহাদত হোসেন, মাহবুব এ ইলাহী মিঠু, কবি মাহাবুব টুটুল, কবি জীবন সাহা এবং কবি মীর এনামুল হক। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি সাহানা আক্তার, কবি আমিনুল ইসলাম রনজু, ইশতিয়াক আহমেদ স্বপন প্রমুখ।

শেয়ার: