উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার আশু রোগমুক্তি, নেক হায়াত ও সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

শেয়ার: