বগুড়ায় লেদ শ্রমিক ইউনিয়নের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার ওয়ান্ডারল্যান্ড পার্কে জেলা লেদ শ্রমিক ইউনিয়নের অভিষেক, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাচন পরিচলনা কমিটির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, বগুড়া জেলা বিাএনপির নির্বাহী কমিটির সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি এসএম মাহবুব হাসান লেমন, জেলা জাগপা নেতা মোখলেসুর রহমান। এতে উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগের সময় শ্রমিকদের নানা ভাবে হয়রানি করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করেছে। শ্রমিকদের সুরক্ষায় নীতিমালা করতে ব্যর্থ আওয়ামীলীগ সরকার। বক্তারা আরো বলেন, বিএনপির রাষ্ট্রমেরা মতের ৩১দফায় শ্রমিকদের সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করবে। অনুষ্ঠানে নিবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান অতিথি।
উত্তরকোণ
বগুড়ায় লেদ শ্রমিক ইউনিয়নের অভিষেক ও শপথ গ্রহণ

