উত্তরকোণ

বগুড়ায় আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ায় আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মরহুমের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্যে শাখার আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্যেও পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। আরোও ছিলেন বিএনপির নেতা হুমায়ন কবীর গেদা, সাইদুজ্জামান সাকিল, শামীম রেজা শামীম, সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ আল-আমিন সরকার, উজ্জ¦ল হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

শেয়ার: