শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহের ছোট ভাই দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আধুনিক ক্রিকেটের রুপকার আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে বগুড়ার জিয়াবাড়িতে দোয়া মাহফিল, নগদ আর্থিক অনুদান, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়াউর রহমানের বাসভবনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার আয়োজনে উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক অনুদান প্রদান, দোয়া মাহফিল, এমিতদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা করা হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু’র সভাপতিত্বে মরহুম আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ড্যাব জেলা কমিটির সাবেক সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও নশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়র মো: রোকন তালুকদার।



