নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১১ই আগষ্ট (সোমবার) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের ভাদরা-নিশিন্দারা, তালগাছি, হরিহারা, বাঁশো, ত্রিমহোনী ও ভাটরা ইউনিয়নের হাটধূমা মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান পরিচালনা করে ৩৪টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালীন সময় কোন ব্যক্তিকে পাওয়া যায়নি।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ জহুরুল হক এবং থানার পুলিশ অফিসার, ভূমি ও মৎস্য অফিসের কর্মচারীগণ।এবিষয়ে নন্দীগ্রাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের সাথে কথা বললে তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলার যেখানেই ক্ষতিকারক নিষিদ্ধ চায়না দুয়ারী জালের খবর পাওয়া যাবে সেখানেই প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। এব্যাপারে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
উত্তরকোণ
নন্দীগ্রামে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস

