উত্তরকোণ

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযুদ্ধা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে । বুধবার বাদ জোহর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান ছাত্র, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আয়োজনটি করে ন্যাশনালিস্টস অব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সাবেক ও বর্তমান ছাত্রদল)। মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতিমান চিকিৎসাবিদ ডা. জোবায়দা রহমানের পিতা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ নেন ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু — সাবেক যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীন, কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. আবু হেনা মো. মোস্তফা কামাল, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ, ডা. আহসানুল শিপন, ডা. লায়েল, ডা. রাসেল, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সাঈদ, ডা. মনিরুজ্জামান মনির, ডা. সুলতান শরীফ, ফয়সাল মাহবুব জয়, আফরাযীম আজাদসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। বক্তারা বলেন, শহীদ মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা ও প্রশাসনিক দক্ষতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “জাতির ক্রান্তিলগ্নে শহীদ মাহবুব আলী খানের মতো ত্যাগী ও দূরদর্শী নেতৃত্ব আজও অনুকরণীয়। অনুষ্ঠানে কোরআনখানি শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার: