জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে ৬ আগস্ট বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ৩৬ জুলাই স্মরণে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীর পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএনপি নেতা শেখ তাহাউদ্দিন নাহিন প্রমূখ। পরে তিনি স্মরক বইয়ে স্বাক্ষর করেন। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন চিত্র ও ভিডিও সমাজের কাছে আরো বেশী তুলে ধরতে সাংবাদিদের প্রতি আহবান জানান।
উত্তরকোণ
৩৬ জুলাই স্মরণে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীর পরিদর্শন করেন সাবেক এমপি লালু

