সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডা. জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় মরহুমের পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড.একেএম সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মাহবুবুর রহমান বকুল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, এড. আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, শেখ তাহাউদ্দিন নাহিন, শামিম রেজা শামিম, এড আব্দুল মতিন মন্ডল, ফজলে রাব্বি তোহা, আব্দুর রউফ, ফারুকুল ইসলাম ফারুক, আশরাফুজ্জামান প্রবাল, রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার ও উজ্জল। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন। এদিকে বিকালে বাদ আছর গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নুরানী অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পরিবারের পক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং এমিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মাহমুদ শরীফ মিঠু, ফজলে রাব্বি তোহা, আনোয়ার সাদাত আলো, রাসেদুজ্জামান পিয়াস, জোবায়ের হোসেন, কমল, মাদ্রাসার সুপার আবুল কালাম। দোয়া মাহফিল শেষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বায়কারী কালাম আজাদ মাদ্রাসায় নগদ অর্থিক সহায়তা প্রদান করে।
উত্তরকোণ
বগুড়ায় সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

