উত্তরকোণ

মাদক জিরো টলারেন্স বাস্তবায়নে অটল সরকার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক

মাদক জিরো টলারেন্স বাস্তবায়নে অটল সরকার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি বলেছেন, “মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। সীমান্তবর্তী জেলাগুলোতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে এই অভিযান চালিয়ে যেতে চাই। রবিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহাপরিচালক আরও বলেন, “কক্সবাজার এখনো মাদকের অন্যতম প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মিয়ানমার নতুন করে বান্দরবান হয়ে একটি রুট তৈরি করেছে। দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হলেও প্রতিবেশী দেশের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, “মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে আট বিভাগে পৃথক মাদক আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. এ.কে.এম মোফাখখারুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

শেয়ার: