রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে অদ্য শনিবার সকাল ১১টায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়, যা একটি সবুজ স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশের সূচনার প্রতীক। তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে এই কর্মসূচিটি ২টি মাদ্রাসা যথাক্রমে আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদ্রাসা) নিশিন্দারা এবং আল জামিআতুল ইসলামিয়া কাসেমূল উলূম (জামিল মাদ্রাসা) বগুড়ায় পৃথক পৃথকভাবে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক ও ক্লাব সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়নের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান রোটা. মো. আখতারুল ইসলাম আখতার, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. সিপি মাহবুবর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. সানাউল হক দুলাল, জয়েন্ট সেক্রেটারী রোটা. এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. শফিকুল ইসলাম বিপুল, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. মো. আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদ্রাসা)’র মুহতামিম অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মুহাদ্দিস মাওলানা আফতাব উদ্দীন, হাফেজ লোকমান হোসাইন, মাস্টার নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আফজাল হোসেন মন্ডল, জামিল মাদ্রাসা প্রধান মুফ্তি শামসুদ্দোহা, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার রোটার্যাক্ট মো. সোহাগ, রোটার্যাক্ট মো. নাজমুল হুদা আতিক প্রমুখ।
উত্তরকোণ
রোটারী ক্লাব অব বগুড়ার বৃক্ষরোপণ অভিযান

