নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৪শে জুলাই বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বগুড়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি’র উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসাঃলায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোছাঃ নাসরিন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ,সহকারী জেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, মাজগ্রাম ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, কালিশ পুনাইল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান,নন্দীগ্রাম কাজী আঃ ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জামাল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিটন, কাজী আঃ ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান প্রমূখ।উল্লেখ্য উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২০টি প্রতিষ্ঠান হতে ৪০জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তরকোণ
নন্দীগ্রামে এসইডিপি’র উদ্যোগে পুরস্কার বিতরণ

