উত্তরকোণ

ফেসবুকে ভিডিও প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফেসবুকে ভিডিও প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফেসবুকে বগুড়া জেলা আওয়ামীলীগ নামীয় পেজ থেকে প্রচারিত মিথ্যা, ভূয়া, যোগসাজসী, বেআইনী ভিডিও প্রচারের বিরুদ্ধে ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বগুড়ার ঠনঠনিয়া শহীদ নগর এলাকার মোঃ জিল্লুর রহমান লিখন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে, গত ইং ১৩/০৭/২০২৫ তারিখে ‘বগুড়া জেলা আওয়ামীলীগ’ নামক একটি ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে একটি মিথ্যা, যোগসাজসী, হয়রানী মূলক ভিডিও প্রচার করা হয় যেখানে আমাকে সহ ৭নং ওয়ার্ডের এলাকার সম্মানীত কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন পশারী হিরু এবং বগুড়া জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল নামের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির একটি অভিযোগ প্রচার করা হয়। বাস্তবিকে যে ঘটনাস্থলের উল্লেখে মিথ্যা ভিডিওটি প্রচার করা হয় তাহা আমার আমমোক্তার দাতা মোছাঃ মায়মুন নাহারের স্বত্ব দখলীয় সম্পত্তি। উক্ত সম্পত্তি জেলা বগুড়া। বগুড়া পৌরসভাধীন জে.এল- ১১৮, মৌজা- ঠনঠনিয়া, সি.এস খতিয়ান- ১৬৩, এম.আর.আর খতিয়ান- ২১৯ এর সম্পত্তি। উক্ত ১১১ দাগের মোট ৪৩ শতক সম্পত্তি সাবেকে বুদা শাহের একক নামে লেখা যায়। বুদা শাহ উক্ত সম্পত্তি জলিল উদ্দিন এবং হবিবর রহমানের নিকট ইং ৩০/০১/৩৭ তারিখে ৮২৬ নং রেজিস্ট্রি কবলা দলিল মূলে উক্ত ১১১ দাগের ৪৩ শতক সম্পত্তি বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত দুইজন গত ইং ৩০/০৪/৩৮ তারিখে ১১১ সাবেক দাগের ৪৩ শতক সাকুল্য সম্পত্তি হুরুন্নেছা বিবির নামে রেজিষ্ট্রি কবলা ২৪১৭ নং দলিল মূলে বিক্রয় করিলে হুরুন্নেছা বিবির নামে উক্ত ৪৩ শতক সম্পত্তি বাবদ ২১৯ নং এম.আর.আর খতিয়ান প্রস্তুত হয়। পরবর্তী হুরুন নেছার ওয়ারীশ নাতী ১। মতিয়ার রহমান (বুলু খলিফা), ২। সূর্য্য খলিফা, ৩। লুলু ড্রাইভার ১৪.৩৩ অংশে উক্ত ৪৩ শতক সম্পত্তি লাভ করিলে মতিয়ার রহমান (বুলু খলিফা) তার অংশের ১৪.৩৩ শতক সম্পত্তির বাবদে খারিজ হিসাব নম্বর ৮১৭ লাভ করেন। উক্ত মতিয়ার রহমান মৃত্যুবরণ করিলে তাহার পুত্র মোঃ আসাদুর রহমান সৈকত ১১১ দাগের ১.৮৫ শতক সম্পত্তিতে স্বত্ববান থাকাকালে আমার আমমোক্তার দাতা মোছাঃ মায়মুন নাহার বরাবর রেজিষ্ট্রি কবলা দলিল ২০১৮ মূলে হস্তান্তর করিলে উক্ত সম্পত্তি মায়মুন নাহার স্বত্ববান ও ভোগ দখিলকার নিযুক্ত থাকাকালে আমার বরাবর গত ইং ২৯/১২/২০২২ তারিখে আমযো জারনাসা নং ১৪২১৮, তারিখ- ইং ২৯/১২/২০২২ ইং মূলে উক্ত সম্পত্তির ভোগ দখল রক্ষণাবেক্ষর সহ সকল আইনানুগ ক্ষমতা অর্পণ করেন। উল্লেখ্য, উক্ত সম্পত্তি পার্শ্ববর্তী ১১২ দাগের ১। শুভ, ২। মোঃ সৌরভ এবং মৃত ফাহিম সকলের পিতা- মৃত জুয়েলের সম্পত্তির সাথে লাগোয়া। এমতাবস্থায় উক্ত শুভ এবং সৌরভ তাদের অংশ সহ আমার ক্ষমতাধীন সম্পত্তির অংশে নির্মাণ কাজ শুরু করিলে আমি আমার অংশ বাদ দিয়া আইনানুগ ভাবে তাহাদের অংশে নির্মাণ কাজ করার জন্য বলিলে উক্ত শুভ এবং সৌরভ বহিরাগত সন্ত্রাসী লোকজন দ্বারা আমাদের ভয়ভীতি হত্যার হুমকি দেয়। যাহা তারা ভিডিও করিয়া মিথ্যা ভাবে উল্লেখিত পেজ থেকে প্রচার করে। আমি গত ইং ১৪/০৭/২০২৫ তারিখে উক্ত বিষয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করিয়াছি। ইহা ছাড়া উক্ত সম্পত্তি লইয়া দেওয়ানী মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে। এমতাবস্থায় উক্ত মিথ্যা, বানোয়াট, যোগসাজসী, ভিডিওটি আমার সহ সকলের সম্মানহানী ঘটাইয়াছে। যাহা স্বৈরাচারের দোষরদের দ্বারা পরিচালিত পেজে প্রচার একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নহে।

শেয়ার: