উত্তরকোণ

বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সচেতনামূলক অনুষ্ঠান

বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সচেতনামূলক অনুষ্ঠান

জুলাই পুণর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ সেবা কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও কুইজ প্রতিযোগিতার উপর বক্তব্য রাখেন বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র, সহকারী পরিচালক(সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি ডাঃ মোঃ শামসুজ্জামান, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান নাজীর এবং বগুড়া সদর উপজেলার মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ মোছাঃ সামিনা খাতুন। কুইজ প্রতিযোগিতায় ১০০ জন ছাত্রী অংশগ্রহণ করেন। তার মধ্যে নবম শ্রেণীর জান্নাতুল ফেরদৌস প্রথম, একই শ্রেণীর ছাবিহা ইয়াসমিন সূচী দ্বিতীয় এবং আনিকা তাহসিন তৃতীয় স্থান লাভ করেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহীর সৌজন্যে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, বগুড়া মহোদয় । এর আগে বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর এক সচেতনামূলক অনুষ্ঠান ছাত্রীদের অংশগ্রহণে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘Empowering people to create the families they want in a fair and hopeful world’ যার বাংলা ভাবান্তর ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। সচেতনামূলক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপর্যুক্ত কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, ১১ জুলাই সরকারী ছুটির দিন হওয়ায় ১৪ জুলাই বগুড়াসহ সারাদেশে বিশ্ব জনসংখ্যা দিবস একযোগে পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভিল সার্জন ডা. এ, কে, এম মোফাখখারুল ইসলাম। উক্ত সভায় সভাপতিত্ব করবেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, বগুড়া জনাব প্রসেনজিৎ প্রণয় মিশ্র। প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ ১০কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করবেন।

শেয়ার: