উত্তরকোণ

ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে রাস্তায় তাল চারা গাছ রোপন

ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে রাস্তায় তাল চারা গাছ রোপন

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী, সুনামধন্য চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ১২লা জুলাই-২৫ শনিবার বগুড়ার সোনারায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গদলের আয়োজনে পাড় সরধনকুটি রাস্তায় তাল চারা গাছ রোপন করা হয়েছে। তাল চারা গাছ রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল। এসময় উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোমিনুর রহমান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, আবু বক্কর, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন আবুল, সাধারণ সম্পাদক দিপু মন্ডল, সহ-সভাপতি ইউনুস আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম তালেব, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান, যুবদল নেতা জানে আলম মিল্লাত, শহীদ আলম, স্থানীয় আশরাফুল ইসলাম, আহসান, আরিফ, সাকিব ও রবিউল ইসলাম প্রমূখ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারসহ ডাঃ জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার: