উত্তরকোণ

সোনাতলার যমুনার চরে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাধে দুই হাজার চারা রোপণ

সোনাতলার যমুনার চরে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাধে দুই হাজার চারা রোপণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া’র সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরে যমুনার চরে স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তিগত দান-অনুদানে নির্মিত দেড় কিলোমিটার বাধে দুই হাজার ফলদ ও ওষুধী বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে বাধটিতে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তিগত দান-অনুদানে নির্মিত বাধের মূল উদ্যোক্তা সানারুল ইসলাম ও আলহাজ্ব সারোয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন হাতিম ফার্ণিচারের ডিলার, দুই হাজার চারা প্রদানকারী এনএম আবু জিহাদ, তেকানী চুকাইনগর ইউপি’র সাবেক সদস্য জামিরুল ইসলাম, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, সামাজিক সংগঠক অহিদুল ইসলাম, বগুড়া’র প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর আরিফ শেখ, মাহাদি জামান সুফল, মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহম্মেদ সাব্বির, সামাজিক সংগঠন দড়িহাঁসরাজ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, যুব কাফেলা’র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুই হাজার চারা প্রদানকারী, হাতিম ফার্ণিচারের ডিলার এনএম আবু জিহাদ জানিয়েছেন, ‘সোনাতলার উদ্যমী মানুষ যমুনার হাত থেকে নিজেদের বাড়ি-ঘর ও ফসলী জমি রক্ষায় স্বেচ্ছাশ্রম ও দান-অনুদানে যমুনার চরে এ বাধটি নির্মাণ করেছে। এই বাধটিকে আমরা সবুজ-দৃষ্টিনন্দন বাধে পরিণত করতে চাই। এই বাধকে সবুজায়ন করতে যতো চারা লাগে আমি প্রদান করবো ইনশাআল্লাহ্।’

শেয়ার: