বৃহস্পতিবার বগুড়ায় প্রদেশ আন্দোলন কমিটির উদ্যোগে আনোয়ারুল করিম দুলালের সভাপতিত্বে বগুড়া নার্সিং হোমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তর জনপদের প্রবেশদ্বার বগুড়াকে প্রাদেশিক রাজধানী করে প্রদেশ ঘোষনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোরালো দাবী রাখা হয়। একই সাথে দীর্ঘদিন যাবৎ অবহেলিত উত্তরাঞ্চলকে প্রদেশ ঘোষণা করে এর প্রাদেশিক রাজধানী বগুড়াকে করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডা:মুশিয়ুর রহমান,মুক্তিযোদ্ধা রাজিউল্লাহ, মুক্তিযোদ্ধা এনামুল হক রঞ্জু,জিয়াউর রহমান,সৈয়দ ফজলে রাব্বী ডলার, আসাদুল হক কাজল,এ্যাড:আব্দুল মান্নান,আর্কিটেক্ট কাজী হাসিম মাহমুদ,সৈয়দা তাহমিনা পারভিন শ্যামলী প্রমূখ।সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ারুল করিম দুলাল’কে সভাপতি,ডা:মুশিয়ুর রহমান ও মুক্তিযোদ্ধা একেএম রাজিউল্লাহ কে সহ-সভাপতি এবং মুক্তিযোদ্ধা এনামুল হক রঞ্জুু’কে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট প্রদেশ বাস্তবায়নের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি প্রদেশ বাস্তবায়নের যৌক্তিকতা জনগণের মাঝে উপস্থাপন করতে একাধিক কোর কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে আগামী শনিবার প্রদেশ আন্দোলন কমিটির পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উত্তরকোণ
বগুড়ায় প্রদেশ আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন

