উত্তরকোণ

দুপচাঁচিয়া পৌর এলাকায় আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া পৌর এলাকায় আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের তালোড়া রাস্তা হতে সেনার বাড়ি পর্যন্ত ৮৯০মিটার আরসিসি রাস্তা ঢালাই করণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত ৮জুলাই মঙ্গলবার বিকেলে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এ রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, এলাকাবাসী মেহেদী হাসান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আবুল কালাম আজাদ প্রমুখ। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের(জিপিবিইউআইডিপি) আওতায় প্রায় ১কোটি ১লাখ ২হাজার ৫৪৮টাকা ব্যায়ে মেসার্স শিমু কন্সট্রাকশন এ কাজ বাস্তবায়ন করছে।

শেয়ার: