উত্তরকোণ

বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জিএম সিরাজ এর শুভেচ্ছা বিনিময়

বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জিএম সিরাজ এর শুভেচ্ছা বিনিময়

বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। রবিবার (৬ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্টিত হয়। বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক আযহ্বায়ক ও বগুড়া-৫ এবং ৬ আসনের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। এসময় তিনি বলেন, বগুড়া প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহি সংগঠন। আপনারা সেই সংগঠনের সদস্য। এই সংগঠনের সদস্যরা তাদের নিজের মিডিয়াতে আমাদের সমালোচনা করলে আমরা উপকৃত হবো। কারণ শেখ হাসিনা মিডিয়ার মুখ বন্ধ করে রেখেছিলো। স্বাধীন সাংবাদিকতা করতে দেননি। আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। বগুড়ার কৃতি সন্তান আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের জায়গা দিয়েছিলেন। তার নামে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছিলো। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে সেটি মুছে ফেলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনারা পুনরায় বগুড়া প্রেসক্লাবে তারেক রহমানের নামে ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। আগামী দিনে আপনারা বিএনপির পাশে থেকে বগুড়ার উন্নয়নে কাজ করে যাবেন এই প্রত্যাশা করছি। এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহম্মেদ রিটু, মীর্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, জহুরুল ইসলাম, শাহ আলম শেখ মুক্তার, গোলজার হোসেন মিটু, হারুন উর রশীদ তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

শেয়ার: