গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধিঃ ২০০৬ ইং সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বগুড়া গাবতলীর “কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল” এর স্থান (৫ই জুলাই-২৫ শনিবার) পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মোঃ সাইদুর রহমান।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ডা. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা বিভাগ) অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন বগুড়া ডাঃ এ.কে.এম মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, মিজানুর রহমান মিন্টু, মোরশেদ আল আমিন লেমন, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান হিলু, সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক আজমল হোসেন শীষ, গাবতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মতিউর রহমান মতি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মুন্না মিয়া, যুবদল নেতা ইব্রাহিম খলিলুল্লাহ, আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, স্বপন মন্ডল, আবু মুসা বাবুল, আলপনা কবির বাবু, ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব, মোস্তাফিজার রহমান মোস্তা, ফিরোজ আহমেদ, ইমরান হোসেন মাসুম, স্বেচ্ছাসেবকদল নেতা হারুনুর রশিদ হারুন, নয়ন মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর অতিথিবৃন্দ গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।
উত্তরকোণ
কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান

