জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনউপলক্ষে বগুড়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথা মুক্তমঞ্চে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়ার আয়োজনে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, ড্যাবের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ শাজাহান আলী, বিএমএ বগুড়ার আহবায়ক ডা. আরফারুল হাবিব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠু, ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডা.ইউনূচ আলী, ডা. রাসেদুজ্জামান, ডা. মিলন, ডা. আলিম, ডা. রাসেল ও ডা. রাব্বি।
উত্তরকোণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় ড্যাবের রক্তদান কর্মসূচী

