উত্তরকোণ

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় প্রদানকারী ভূয়া ব্যারিষ্টার শামীম গ্রেফতার

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় প্রদানকারী ভূয়া ব্যারিষ্টার শামীম গ্রেফতার

ঢাকার উত্তরা ৪নং সেক্টর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় প্রদানকারী ভূয়া ব্যারিষ্টার শামীম রহমানকে গ্রেফতার করে বগুড়ার গোয়েন্দা ইউনিট। গ্রেফতার শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিলার ছেলে। এসএসসি ফেল করে তিনি ব্যারিস্টার পরিচয় দিতেন। শামীম রহমান প্রশাসনিক কর্মকর্তার পদায়ন ও দলীয় নেতাকর্মিদের ভালো পদ দিতে আশ্বস্ত করেন। ২২ জুন বিকেল সাড়ে ৫টায় সেই নম্বর থেকে ফোন দিয়ে সাক্ষী ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদাকে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে যেতে বলেন। সেখানে দেখা করে তিনি ইমরান হোসেনের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা এবং গোলাম রব্বানীর কাছে জেলা যুবদলের পদ দেওয়ার নামে ১ লাখ টাকা দাবি করেন। আলাপচারিতার একপর্যায়ে সাক্ষীরা তাকে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। এবিষয়ে গত ২জুলাই রাতে বগুড়া সদর থানায় একটি প্রতারণার মমলা দায়ের হয়। মামলার তদন্তে এক পর্যায়ে বগুড়া জেলা গোয়েন্দা ইউনিটের একটি দল ঢাকার উত্তরা ৪নং সেক্টরে মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামীম রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সংক্রন্তে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের ব্যক্তি, দলীয় নেতাকর্মী এবং প্রশাসনিক কমকর্তাকে ফোন দিয়ে পদায়ন নেতাকর্মিদের দলীয় পদপদবী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হওয়ার পর থেকে শামীমের বিষয়ে অনুসন্ধান শুরু করি। অনুসন্ধানের এক পর্যায়ে ঘটনায়র সত্যতা পেলে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকায় মাটি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হবে।

শেয়ার: