উত্তরকোণ

কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধন করলেন ছাত্রনেতা পলাশ

কাগইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প  উদ্বোধন করলেন ছাত্রনেতা পলাশ

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১শে জুলাই ২৫ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার (ভিত্তি প্রস্তরকৃত) কাগইল ২০শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন ও স্বপ্নের বাংলা ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিক শাহীন, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, কাগইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, সদস্য ইব্রাহীম খলিলুল্লাহ খলিল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, মানিক বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজীব আকন্দ, কাগইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাসুম, সদস্য সচিব রিয়াদ আহমেদ সেতু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান, ছাত্রদল নেতা রকি আহমেদ, রিফাত হোসেন সহ ছাত্রদলের জেলা ও উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার: