উত্তরকোণ

সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করলেন স্কুলের সভাপতি রাজ্জাক

সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করলেন স্কুলের সভাপতি রাজ্জাক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য কর্মকর্তাকে নিয়ে তিনি নারিকেল গাছের চারা রোপণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা বেগম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, যুবদল নেতা শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। এসময় সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজ্জাক বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। এজন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত’। উল্লেখ্য, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়, যার ধারাবাহিকতায় এবার নারিকেল গাছ রোপণ করা হলো।

 

শেয়ার: