উত্তরকোণ

দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ২০০১ সালে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়ে আছে। কিন্তু অদ্যবতী বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারিনি। আইনে নির্দিষ্ট জায়গা কথা বলা আছে। বিশ্ববিদ্যালয়টি নির্দিষ্ট জায়গায় হবে কি হবে না সেই সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে নেবেন। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। বগুড়া বাসীর স্বপ্ন পূরণে দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার জন্য অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে কাজ শুরু করতে হবে। অস্থায়ী ক্যাম্পাস হিসাবে প্রাথমিক ভাবে ভিটিটিআই ও ডেল্টা টাওয়ারে বিষেয়ে অনেকে মত দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়েও সরকারী সকল বিধিবিধানের মাধ্যমে করা হবে। সভায় বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একে এম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শওকত আলম মীর, সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহিদুল আলম, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ড্যাবের সাবেক সভাপতি ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বিএমএ বগুড়ার আহবায়ক ডা. আসফারুল হাবিব রোজ, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপি নেতা শাহাদত হোসেন।

 

শেয়ার: