উত্তরকোণ

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক বগুড়ার রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকালের কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯টি ভোট পেয়েছেন ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫টি ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ৭১টি ভোট পেয়েছেন। শনিবার (২৮ জুন) উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। ভোট গণনা শেষে রাত ১০টায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন। বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এ নির্বাচনে মোট ২১টি পদে ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- দৈনিক করতোয়ার রাহাত রিটু, দৈনিক উত্তর কোণের মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মুক্তবার্তার মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের তোফাজ্জল হোসেন ও দৈনিক উত্তর কোণের সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক মাতৃভাষার রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে দৈনিক মহাস্থানের তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বগুড়ার শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে দৈনিক উত্তর কোণের জাফর আহম্মেদ মিলন, নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাবের মহসীন আলী রাজু, দৈনিক মুক্তবার্তার এড. আব্দুল মান্নান, বাংলাভিশনের আব্দুর রহিম বগরা, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের শামীম আহম্মেদ, দৈনিক বগুড়ার জহুরুল ইসলাম, করতোয়া আনলাইওনের মুক্তার শেখ, দৈনিক বগুড়ার গোলজার হোসেন মিটু, দৈনিক উত্তর কোণের শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং দৈনিক আমার সুন্দর দেশের হারুন অর রশিদ তালুকদার। বগুড়া প্রেস ক্লাব নির্বাচন-২০২৫ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়্যারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মতিউল ইসলাম সাদী এবং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন জহুরুল ইসলাম ও সাইফুল ইসলাম। ভোট গ্রহন ও ফলাফল ঘোষনায় সহযোগিতা করেন বিজ্ঞ আইনজীবি ও বগুড়া প্রেস ক্লাবের সদস্য এ্যাডঃ মোজাম্মেল হক ও এ্যাডঃ জাহানুর রহমান জাকি। এদিকে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন নব নির্বাচিত কমিটি বগুড়া প্রেসক্লাবকে আরও এগিয়ে নিবে।

শেয়ার: