বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভাল অদ্য শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্রিকেট কার্নিভালে ছয়টি দলে ৪৮ জন খুদে খেলোয়াড় অংশগ্রহণ করে। পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী বুড়িগঙ্গা ও সুরমা এই ছয়টি দল সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ।এই টুর্নামেন্টে মেঘনা দল এক উইকেটে কর্ণফুলী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিডি যুব উন্নয়ন ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল ,মোস্তফা মোঘল, হাসান মোল্লা শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল ইয়ং টাইগার ক্রিকেট একাডেমীর পরিচালক শাহেদুল ইসলাম রবি ও সিরাজুল ইসলাম সাজু প্রমুখ। অংশগ্রহণকারী সকল ক্ষুদে ক্রিকেটারকে ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তরকোণ
বগুড়ায় অনূর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

