বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার বগুড়া শহরের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ও উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকায় শতাধিক ঔষধি, বজন ও ফলজের বৃক্ষরোপন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এতে তিনি বলেন, পরিবেশ শান্ত, শীতল ও মনোমুগ্ধকর রাখতে গাছের ভূমিকা অপরিহার্য। পরিবেশ বাঁচাতে ও সুন্দর করে গড়ে তুলতে হলে বৃক্ষরোপণ বাড়াতে হবে। গাছের সীমাহীন গুরত্ব সত্ত্বেও আমাদের বনগুলোর অবস্থা আজ হতাশাজনক। তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহধর্মিণীর ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে আমরা বৃক্ষরোপন কর্মসূচী করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, আব্দুল গফুর দারা, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, সাইমুম ইসলাম, সোহেল রানা সুমন, ঠান্ড, আতিক মল্লিক, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, আতিকুল হোসেন বিপুল, খোরশেদ, কিসু, ছাত্রনেতা আরিফিন।
উত্তরকোণ
প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপন করলেন বিএনপি নেতা ভিপি সাইফুল

