বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় শজিমেক হৃদরোগ প্রতিরোধে বই বিতরণ, রোগীদের মাঝে খাবার প্রদান, বৃক্ষরোপন ও দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার বেলা ১২টায় ন্যাশনালিষ্ট অব শজিমেক বগুড়ার সাবেক ও বর্তমান ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের মাঝে ডা. জুবাইদা রহমানের লেখা হৃদরোগ প্রতিরোধে করনীয় বই বিতরণ করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব পিজি হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু। এদিন বগুড়ার শাকপালায় অবস্থিত ‘আনন্দ সরোবর’ পার্কের ওয়াকওয়ের পাশে ডা: জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ড. ইউনূসের সঙ্গে হয়ে যাওয়া ঐতিহাসিক বৈঠকে এই পার্কটি নিয়ে আলাপ করেন তারেক রহমান। আনন্দ সরোবর পার্কে বৃক্ষরোপণ করেন ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. আ.ন.ম মনোয়ারুল কবীর বিটু। পার্কটি নিয়ে ডা. বিটু বলেন, ‘এটি শুধু একটি পার্ক নয়, বরং বগুড়াবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও নির্মল বিনোদনের ঠিকানা। জন্মবার্ষিকীর কর্মসূচীতে দোয়া মাহফিল, হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন এবং রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। হাসপাতালে শতশত বয়স্কো রোগীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন ডা: আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেন, ডা. জুবাইদা রহমানের লেখা এই বইতে হার্টের রোগ থেকে মুক্ত থাকার নির্দেশনা দেওয়া আছে। কি কি নিয়ম মেনে চললে হট হার্টের রোগ হবে না। বিটু আরো বলেন, সুস্থ থাকতে নিয়ম করে প্রতিদিন হাঁটতে হবে, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন বেশি হলে কমাতে হবে। প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজী খাওয়ার পরামর্শ দেন। অ্যালকোহল ও ধূমপান শরীর দুর্বল করে ও হার্টের রোগের ঝুঁকি বৃদ্ধি করে। আপনারা অবশ্যই ধূমপান বর্জন করবেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক কালাম আজাদ, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা: ইউনূছ আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা শরীফ সুলতান, ডা. জিমি, ডা. আবির হাসান দীপ, ডা. রাসেল, আবু জাহেদ, মোহাম্মদ ফিরোজ, ডা সোহেল রানা, ডা সায়েদ সুলতান, ডা. হীরা, ডা. গোলাম মোস্তফা রাব্বি।
উত্তরকোণ
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে রোগীরা পেল বই-খাবার ও সরোবর পার্কে বৃক্ষরোপণ

