উত্তরকোণ

‘জিয়াউর রহমান ছিলেন মুক্ত গণমাধ্যমের প্রাণ পুরুষ’

‘জিয়াউর রহমান ছিলেন মুক্ত গণমাধ্যমের প্রাণ পুরুষ’

১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক জঘন্য দিন। এই দিনটি বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য এক গভীর বেদনাদায়ক স্মৃতির দিন, যাকে ‘সংবাদপত্রের কালো দিবস’ বলে আখ্যায়িত করা হয়। এই দিনটি স্মরণে, দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বগুড়া প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ১০টায় শুরু হওয়া এই আলোচনা সভায় দেশের সাংবাদিকতার সুষ্ঠু, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির বগুড়া জেলা সভাপতি রেজাউল হক বাদশা। তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা আমাদের মূল গণতান্ত্রিক শক্তির মেরুদণ্ড। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশবাসীর জন্য সংবাদপত্রের মুক্তি, বাক স্বাধিনতা এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর সময়ে, সাংবাদিকের কণ্ঠস্বর ছিল স্বাধীন। বাংলাদেশে গণতন্ত্রের বিকাশের জন্য জিয়াউর রহমানের ভূমিকা ছিল অনন্য। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার এই স্বপ্নগুলোকে হরণ করার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন চরম আকার ধারণ করেছিলো।
আওয়ামী লীগ সরকারের সময় আমাদের দেশের সংবাদপত্র ও সাংবাদিকবৃন্দের উপর অত্যাচার-নির্যাতন ছিল ভয়াবহ। ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইনের অপপ্রয়োগে শত শত সাংবাদিক হয়রানি, মামলা ও জেলখাটায় তারা। তিনি আরো বলেন, আসুন আমরা অঙ্গীকার করি, আমরা কখনো স্বাধীনতা হরণে ষড়যন্ত্রের পতাকাকে প্রশ্রয় দেব না। আমাদের অঙ্গীকার, গণতন্ত্রের এই সোনালি ধারা বজায় রাখতে সব সময় প্রস্তুত থাকবো। সকল ভেদাভেদ ভুলে, উন্নয়নের মূলস্রোত ধরে, একসাথে কাজ করবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সাংসদ মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, “জিয়াউর রহমান ছিলেন দেশের অবাধ গণতন্ত্রের প্রবর্তক। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি সেই আমলে দেশের গণ্ডি ছাড়িয়ে গণতন্ত্রের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে নিয়ে আসেন, বাংলাদেশে ফিরে এনে দেশের রাজনীতিতে প্রবেশের সাহস যুগিয়েছিলেন। ইতিহাসের দুষ্কৃতি, পরবর্তী সময়ে শেখ হাসিনা জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে দেশকে অন্ধকারে ডুবিয়েছেন। আজকের অবস্থা, গণতন্ত্রে অনাকাঙ্ক্ষিত বাঁধার সৃষ্টি করে, সংবাদপত্রের স্বাধীনতা লুটপাট করছে ফ্যাসিস্ট হাসিনা। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে শতশত সাংবাদিকের উপর নিপীড়ন চালানো হয়েছিলো, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ করেছিলো হাসিনা সরকার। তবে, আমি আশাবাদী, আমাদের দর্শন ও অনুসরণীয় মানদণ্ড থেকে পিছু ফেরার মানসিকতা দিন শেষে সৃষ্টি হবে গণতন্ত্রের বিজয়। আমি আশাবাদ করি, সাংবাদিকরা সাহস করে লিখতে থাকবেন। অবিচ্ছিন্নভাবে সত্যের পক্ষে থাকবেন। আর তখন দেশ, তার ভবিষ্যৎ অনির্দিষ্ট অন্ধকার থেকে মুক্তি পাবে।”
বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষের সভাপতিত্বে এবং বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লালু। মহসিন আলী রাজু, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা, সৈয়দ ফজলে রাব্বি ডলার, এম আর সাইন, প্রতীক ওমর, টিএম মামুন, সুমন সরদার প্রমূখ।
উপস্থিত ছিলেন দৈনিক মহাস্থান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভীর আলম রিমন, দৈনিক সকলের খবরের সম্পাদক ওয়ালিউর রহমান দোয়েল।

শেয়ার: