উত্তরকোণ

গাবতলীর কাগইল হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গাবতলীর কাগইল হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার ১৬ই জুন-২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক তারেক রহমান এর দিক-নির্দেশনায় জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মুন্না’র উদ্যোগে স্থানীয় কাগইল হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজীব আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাসুম, সদস্য সচিব রিয়াদ আহমেদ সেতু, সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের সদস্য রকি মিয়া, ছাত্রদল নেতা রিফাত হোসেন, সাগর আহমেদ, নাহিদ হাসান, আসিফ নজরুল সহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: