আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, সদর ইউনিয়ন যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকারের সাথে বগুড়া জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওসার দ্বীপ ও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি সিয়াম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ জীম, সেজান আহম্মেদ, সানজিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সানি আহম্মেদ, দপ্তর সম্পাদক মিনহাজ সিফাত সহ কলেজ ছাত্রদল নেতা সাগর, রনি, সাবা, নিলা, মুত্তাহিরা সহ কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা এই শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল রবিবার (১৫ জুন) সকাল ১০ টায় উপজেলা বিএনপির সভাপতির নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাসার মারুফ, ছাত্রদল নেতা আওয়াল খন্দকার, সৈকত সরকার, ফিরোজ, আসিফ, মুন্না, আপন, রনি প্রমূখ।
উত্তরকোণ
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

