উত্তরকোণ

আদমদীঘিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

আদমদীঘিতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের কন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়া জেলা ছাত্রদল ও রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ জুন) বেলা ১১ টায় আদমদীঘি গাল্স পাইলট উচ্চ বিদ্যালয়, আদমদীঘি উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ও উপজেলার বিভিন্ন রাস্তার আশে পাশে এলাকায় প্রায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা, বগুড়া জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওসার দ্বীপ, আদমদীঘি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাসার মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক ডেভিট, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ জীম, সেজান আহম্মেদ, সানজিদা আক্তার, উপজেলা ছাত্রদল নেতা আওয়াল খন্দকার, যুথি আক্তার, আব্দুল আওয়াল মুন্না, সাগর হোসেন, আল নাফিউল, ফিরোজ, আসিফ প্রমূখ।

শেয়ার: