বগুড়ার শিবগঞ্জে ৩ গ্রামের যাতায়াতের রাস্তা বৃষ্টির পানিতে ভেঙ্গে যাওয়ায় স্বেচ্ছাশ্রমে বেধে দিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর, নিয়ামতপুর পূর্বপাড়া ও মধ্যপাড়ায় বসবাসরত ৩/৪ হাজার জনসাধারণের দাড়িদহ বাজারে যাবার একমাত্র পথ চলতি বছরে বৃষ্টির কারণে কাঁচা রাস্তাটি ভেঙ্গে গেলে তাদের যাতায়াতের পথটি বন্ধ হয়ে যায়। ৩ গ্রামে জনসাধারণের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি তাৎক্ষণিক ভাবে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক গতকাল সেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। সেচ্ছাশ্রমে মাটি কেটে ভরাট করার কাজে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নয়ন মন্ডল, যুবদল নেতা আক্কাছ আলী, মাহদি হাসান তমাল, আবু শাহিন, আতিকুর রহমান সুজন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, রাসেল মাহমুদ সবুজ, আতিক রহমান, আহসান হাবিব বাবুল, মুনছুর রহমান, আব্দুল হান্নান, সুজাউদ্দৌলা, শাহী, ফজলে রাব্বী, ছাত্রদল নেতা আল আমিন, ছাদ্দাম হোসেন বাঘ, মোস্তাফিজার রহমান, হৃদয়।
উত্তরকোণ
শিবগঞ্জে ৩ গ্রামের যাতায়াতের রাস্তা স্বেচ্ছাশ্রমে বেধে দিলেন বিএনপির নেতৃবৃন্দ

