উত্তরকোণ

বগুড়া লেখক চক্রের ৯৬১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৬১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৬১তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ম্যাক্স মোটেল অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে স্বরচিত লেখা পাঠ করেন সাবেক সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি শাহিদা সাথী, কবি সিকতা কাজল, কবি মাহাবুব টুটুল, কবি আবু রায়হান, কবি বিশ্বনাথ দাশ, পবিত্র প্রামাণিক ও কবি অরণ্য খান। পঠিত লেখাসমূহের আলোচনা করেন কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি সিকতা কাজল ও কবি ইসলাম রফিক। আসর শেষে সাংবাদিক বজলুর রশীদকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার: