উত্তরকোণ

বগুড়ার শাহজাহানপু উপজেলার চুপিনগরে বৃক্ষ রোপন করেন সাবেক এমপি লালু

বগুড়ার শাহজাহানপু উপজেলার চুপিনগরে বৃক্ষ রোপন করেন সাবেক এমপি লালু

বগুড়ার শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চুপি নগর ইউনিয়নের শফিকুল ইসলাম শফিক এর ছেলে আব্দুল্লা আম্মার খাতনা অনুষ্ঠানে বৃক্ষ (চারা গাছ) রোপন করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

 

 

শেয়ার: