উত্তরকোণ

দূর্গাহাটা হালদারপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরা অঙ্গনে তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ভোগ মহোৎসবে সাবেক এমপি লালু

দূর্গাহাটা হালদারপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরা অঙ্গনে তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ভোগ মহোৎসবে সাবেক এমপি লালু

বুধবার রাতে বগুড়ার গাবতলী দূর্গাহাটা হালদারপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরা অঙ্গনে ৩২ প্রহর ব্যাপী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। মন্দির কমিটির সভাপতি শ্রী মন্টু হাওলাদার এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, পরিবারের সদস্য হারিছা জামান আরশি। অত্র মন্দির কমিটির সেক্রেটারী শ্রী সুনীল হাওলাদার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বিএনপি নেতা প্রদীপ কুমার টুটুন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবে মিল্লাত, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তৌহিদ আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নীরব, যুগ্ম-আহবায়ক বিদ্যুৎ সহ বিএনপি ও অঙ্গদল বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: