উত্তরকোণ

সাবেক এমপি লালু’র সঙ্গে  আব্বাস আলীর ঈদের শুভেচ্ছা বিনিময়

সাবেক এমপি লালু’র সঙ্গে  আব্বাস আলীর ঈদের শুভেচ্ছা বিনিময়

১০শে জুন-২৫ মঙ্গলবার বগুড়া গাবতলীর কলাকোপা আজাদ মঞ্জিলে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র সঙ্গে সৌজন্য সাক্ষাত কালে পবিত্র ঈদুল আযাহা’র “ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়” করেছেন জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য মোঃ আব্বাস আলী।
এসময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, বড়াইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজার রহমান, মামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান রিপন, কেন্দ্রীয় মৎসজীবি দলের নেতা শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল মোমিন, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ মন্ডল, মামুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মামুদপুর ইউনিয়ন ওলামাদল নেতা ফজলুর রহমান, কৃষকদল নেতা ইয়াসিন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রনেতা রায়হান আলী সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: